সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি

নোটবুকে উইন্ডোজ ইন্সটল দেয়ার জন্য পেনড্রাইভ এর বিকল্প নেই কেননা নোটবুকে সিডি-ড্রাইভ থাকে না আর এক্সটারনাল সিডি-ড্রাইভ খুব কম মানুষেরই আছে । তাই শেষ ভরসা পেনড্রাইভ, কিন্তু বেশীর ভাগ মানুষই সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ বুট করে থাকেন। তবে এখানে সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি দেখানো হবে।

প্রয়োজনঃ

  • একটি পেনড্রাইভ। উইন্ডোজ এক্সপির জন্য ৪ জিবি, উইন্ডোজ সেভেন অথবা এর থেকে আপডেড ভার্সনের জন্য ৮ জিবি । 
  •  উইন্ডোজ এর কপিকৃত ফাইল।

পদ্ধতিঃ

  • পেনড্রাইভ কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
  • Start বাটন প্রেস করে All Program এবং সেখান থেকে Accessories এক ক্লিক করুন।
  • তারপর Command Prompt এ রাইট ক্লিক করে Run As Administration সিলেক্ট করুন।
  • Command Prompt ওপেন হবে।
  • এবার Diskpart লিখে এন্টার দিন।
  • এখন list disk লিখে এন্টার দিন।
  • ফলে Disk এর তালিকা আসবে। Disk 0 সবসময় আপনার হার্ডডিস্ক। তারপর যতোগুলা রিমুভেবল ডিস্ক কানেক্ট করা থাকবে সিরিয়ালি তার তালিকা দেখাবে Disk 1, Disk 2 করে । ডানপাশে দেখুন ডিস্ক এর সাইজ দেওয়া আছে।
  • এবার লিখুন Select Disk 1 এবং এন্টার দিন।
  • তারপর লিখুন Clean এবং এন্টার দিন।
  • তারপর Create partition primary এবং এন্টার দিন।
  • তারপর select partition 1 এবং এন্টার দিন।
  • তারপর active এবং এন্টার দিন।
  • format fs=ntfs quick এবং এন্টার দিন।
  • assignএবং এন্টার দিন।
  • exitএবং এন্টার দিন তারপর exit (কমান্ড প্রম্পট বন্ধ হবে)
এবার আপনি উইন্ডোজ সেভেন/এক্সপি অথবা আপনি যেটা অপারেটিং সিস্টেম পছন্দ করেন সেটি ডিস্ক থেকে অথবা যদি কম্পিউটারে কপি করা থাকে সবগুলো ফাইল কপি করে পেনড্রাইভ এ পেস্ট করে দিন। ব্যস হয়ে গেল আপনার পেনড্রাইভ বুট। এবার রিস্টার্ট দিন এবং কম্পিউটার বুট এর সময় পেনড্রাইভ দেখিয়ে দিন ।

ভিডিও টিউটোরিয়াল 


মেমোরি ডিভাইস এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার না হওয়ার কারণ

সাধারণ ভাবে বলতে গেলে কম্পিউটার হার্ডডিস্ক, মেমোরি কার্ড ইত্যাদির সাথে আমরা বহুল পরিচিত। কিন্তু আপনারা একটি ব্যাপার কি লক্ষ্য করেছেন? আমরা যখন কোন memory device ক্রয় করি, তখন আমাদের সেই memory device এ যতটা স্পেস (megabyte, gigabyte) লেখা থাকে আমরা তার সম্পূর্ণ স্পেইস ব্যবহার করতে পারি না। যেমন, আমরা 320 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি 298 GB। কখনো কি ভেবে দেখেছেন এই মেমোরি কোথায় যায়? আসুন জেনে নিই কেন আমরা আমাদের memory device এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার করতে পারি না? 


আমরা অনেকে জানি, 1024Byte=1kilo Byte, 1024 MB = 1 GB এবং 1024 KB = 1MB। যারা জানেন না তাদের জন্য বলি, এই MB (megabyte), GB(Gigabyte) এসব হচ্ছে মেমোরি ইউনিট বা একক। ভরের একক যেমন গ্রাম, দৈর্ঘ্যর একক যেমন মিটার তেমন। এখন এই যে 1024 MB = 1 GB ; 1024 KB = 1MB, এটা শুধু Software Side এর জন্য প্রযোজ্য। অর্থাৎ আমাদের মোবাইলে অথবা কম্পিউটারে এটাকে এভাবে হিসেব করা হয়। কিন্তু যেসব manufacturer company এসব memory device তৈরি করে তাদের কাছে হিসাবটা একটু অন্যরকম। তাদের মতে, 1 KB = 1000 byte 1 MB = 1000 KB 1 GB = 1000 MB 1 TB (Terabyte) = 1000 GB তাই আমরা যখন 320 GB Hard Disk এর কথা বলি এটি কিন্তু যারা তৈরি করেছে অর্থাৎ manufacturer company এর হিসেব। কিন্তু SOFTWARE এটিকে হিসেব করে, 320*1000*1000*1000/1024/1024/1024 = 298.024 GB ফলে ৩২০জিবি হার্ডডিস্কে আমরা Available Memory দেখি ২৯৮ জিবি। একই ভাবে 500 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি, 500*1000*1000*1000/1024/1024/1024 = 465.661 GB. আশা করি সবাই বুঝতে পেরেছেন এই মেমোরি কিংবা স্পেস কম থাকার কারণ।

পেনড্রাইভ বা মেমেরী কার্ডে শর্টকাট ভাইরাস সমাধান

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায় আর কিছু ফাইল শর্টকার্ট হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। প্রথমে পেনড্রাইভ থেকে ভাইরাসগুলো দুর করুন।

পেনড্রাইভ বা মেমেরী কার্ডে শর্টকাট ভাইরাস সমাধান:

  • প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। 
  • এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর (যেমন D:, E:, F, G: H:, I: , J:, K: ) টাইপ করুন।
  • এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-  
attrib -s -r -h -a /s /d


আশা করা যায় আপনার সমস্যা সমাধান হবে।

কম্পিউটার, পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত

Recuva নামের একটি ছোট সফটওয়্যার যা কিনা আপনার কম্পিউটার, পেনড্রাইভ বা  মেমোরি কার্ড থেকে হারানো ফাইল ফেরত আনতে সক্ষম। প্রথমে আপনাকে Recuva সফওয়্যারটি (মাত্র 4.22 MB) ডাউনলোড করুন।

কম্পিউটার, পেনড্রাইভ বা  মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত পদ্ধতি:

  • Recuva ইন্সটল করার পর ডেস্কটপের Recuva আইকনে ক্লিক দিয়ে ওপেন Next করুন।
  • All File সিলেক্ট করে Next করুন।
  • In a specific Location সিলেক্ট করে Browse করে কোন ফাইল, ফোল্ডার, হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ অথবা পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড এর ফাইল ফেরত পেতে চান তা সিলেক্ট করুন, তারপর Next করুন (অবশ্যই পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ড সিলেক্ট করলে USB পোর্টে তা লাগানো থাকতে হবে)।
  • Enable Deep Scan সিলেক্ট করে Next করুন।
  • কিছুক্ষণের মধ্যে Scanning শুরু করবে। অপেক্ষা করুন।
  • Filename টিক দিয়ে Switch to advanced mode এ ক্লিক করুন।
  • যে ড্রাইভের ফোল্ডারটি আছে তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন।
  • উইন্ডোতে আপনার হারানো ফাইল গুলি দেখা যাবে। টিক দিন এবং Recover এ ক্লিক করুন।
  • এবার যে উইন্ডো আসবে তাতে আপনি রিকভার ফাইলটি একটি New folder এ সিলেক্ট করে OK করুন। এবার Yes করুন কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি New folder এ চলে যাবে, কমপ্লিট হলে OK করুন।

ব্যাস আপনার হারানো ফাইল আপনি ফেরত পেয়ে যাবেন ।

পেনড্রাইভ বা মেমেরী কার্ডে হিডেন ফাইলের সমস্যা সমাধান

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। প্রথমে পেনড্রাইভ থেকে ভাইরাসগুলো দুর করুন।

পেনড্রাইভ বা মেমেরী কার্ডে হিডেন ফাইলের সমস্যা সমাধান:

  • প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। 
  • এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর (যেমন D:, E:, F, G: H:, I: , J:, K: ) টাইপ করুন।
  • এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-  
attrib -s -r -h -a /s /d


আশা করা যায় আপনার সমস্যা সমাধান হবে।

ঐ কমান্ডগুলোর অর্থটাগুলো হলো: attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

পেনড্রাইভ কে Bootable করার পদ্ধতি

সাম্প্রতিক সময়ে কম্পিউটারের আকার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। ল্যাপটপ বা নোটবুক থেকে আরো ক্ষুদ্র সংস্করণও বাজারে আসছে যেমন নেটবুক। এসব কম্পিউটার বহনে যেমন সুবিধা তেমনি ব্যবহার করতেও আরাম। তবে এসব ডিভাইসের সমস্যা হচ্ছে এগুলোতে সাধারণত অপটিক্যাল ড্রাইভ অর্থাৎ ডিভিডি রম থাকে না। যে কারণে অপারেটিং সিস্টেম (ওএস) সেটাপ দেয়ার সময় বেশ ঝামেলা পোহাতে হয়। তবে এই ঝামেলাটি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। পেনড্রাইভ দিয়েই খুব সহজে যে কোনো ডিভাইসে উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে ৭ এবং ৮ সহ যে কোন  অপারেটিং সিস্টেমগুলো সেট আপ দিতে পারবেন। এ জন্য প্রথমে পেনড্রাইফকে বুটেবল করতে হবে।


বুটেবল করার জন্য যা যা প্রয়োজনঃ

  • একটি পেনড্রাইভ (উইন্ডোজ এক্সপির জন্য চার গিগাবাইট এবং উইন্ডোজ ৭ ও ৮ এর জন্য কমপক্ষে আট গিগাবাইটের পেনড্রাইভ)।
  • একটি  অপারেটিং সিস্টেম ডিস্ক  ও  তার  (উইন্ডোজ এক্সপি, ৭, ৮) এর ISO ফাইল।
  •  Power iso সফটওয়্যার।

ISO ফাইল তৈরীর পদ্ধতিঃ

  • ডাউনলোড করা Power iso সফটওয়্যারটিতে  রাইট ক্লিক করে run as administrator সিলেক্ট করুন। সফটওয়্যারটি চালু হলে নিচের দিকে থাকা continue unregistered সিলেক্ট করুন। 

  • এখন আপনার CD/DVD ড্রাইভ এ আপনার কাঙ্খিত অপারেটিং সিস্টেমের ডিস্ক টি প্রবেশ করান। তারপর Power Iso থেকে Copy তে ক্লিক করে Make CD/DVD/..... Image file সিলেক্ট করুন। সর্বশেষ Source Drive থেকে ডিভিডি ড্রাইভ ও destination file এ .iso সিলেক্ট করে ok করুন।

  • সাধারনত Iso file টি my document এ সেভ হয়। প্রয়োজনে আপনি তা পরিবর্তন করুন।

পেনড্রাইভ বুটেবল পদ্ধতি

  •  Power Iso এর মেনুবার থেকে tool এ ক্লিক করে  create bootable USB Drive সিলেক্ট করুন।
  • Source Image file থেকে  অপারেটিং সিস্টেম এর ISO ফাইল টি সিলেক্ট করুন। তারপর Start করুন।

অপারেটিং সিস্টেম সেটাপ

    • পেনড্রাইভ বুটেবল করা শেষ হলে সেটাপ দেয়ার জন্য প্রথমে কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। 
    • এরপর বুট অপশন এ গিয়ে প্রাইমারি বুট হিসেবে ইউএসবি ডিভাইস সিলেক্ট করতে হবে।
    • তারপর উইন্ডোজ এক্সপি   ও  উইন্ডোজ সেভেন  বা অন্যান্য অপারেটিং সিস্টেম ইচ্ছা মত সেটাপ দিন।

    পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার পদ্ধতি

    কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করা হলে প্রায়সময় অটো-প্লে হয়ে পেনড্রাইভে থাকা ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়ে। অটো-প্লে বন্ধ করে দিয়ে এ ধরণের ঝুঁকি থেকে নিরাপদ থাকা যায়। পেনড্রাইভের অটো-প্লে বন্ধ করতে নিচের পদ্ধতি প্রয়োগ করুন।

    পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার পদ্ধতি:

    • প্রথমে  Run এ গিয়ে  gpedit.msc  লিখে Enter বাটন প্রেস করুন। 

    • তাহলে Group Policy Editor নামে একটি উইন্ডো আসবে।


    • User Configuration এ ডাবল ক্লিক করুন।
    • Windows XP এর ক্ষেত্রে System এ যান। বামপাশে System সিলেক্ট করলে ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি settings দেখতে পাবেন। Windows 7 এর ক্সেত্রে All Settings এ যান সেখান থেকে Turn off Autoplay নামের settings দেখতে পাবেন।


    ডানপাশে Turn off Autoplay তে ডাবল ক্লিক করে Enable সিলেক্ট করে Turn off Autoplay on অংশে All drives সিলেক্ট করে OK দিন।এখন কম্পিউটার একবার রিস্টার্ট করুন, এরপর থেকে পেনড্রাইভ বা সিডি/ডিভিডির ক্ষেত্রে আর অটো প্লে হবেনা।

    পেনড্রাইভ ওপেন না হলে করণীয়

    ডেটা বহনের জন্য পেনড্রাইভ একটি গুরত্বপূর্ণ ডিভাইস। তবে অনেক সময় ভাইরাসের আক্রমণে বা অন্য কোনো কারণে কম্পিউটারে পেনড্রাইভ ওপেন হয় না। তখন আপনাকে অনেক সমস্যায় পড়তে হয়। স্বাভাবিকভাবে পেনড্রাইভ ওপেন না হলে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তা ওপেন করা যায়।



    প্রথম করণীয়ঃ

    উইন্ডোজ এক্সপি এর ক্ষেত্রে মাই কম্পিউটার উপর রাইট ক্লিক করে explore এ ক্লিক করে উইন্ডো অপেন করুন। তা হলে উইন্ডোর বাম পাশে সমস্ত ড্রাইভ ও ফোল্ডারগুলো প্রদর্শিত হবে। উইন্ডোজ সেভেন, উইন্ডোজ এইট এর ক্ষেত্রে explore করার দরকার হবে না। এমনিতেই বাম পাশে সমস্ত ড্রাইভ ও ফোল্ডার প্রদর্শিত হবে। তারপর বাম পাশ থেকে পেনড্রাইভে ক্লিক করতে হবে। এতে পেনড্রাইভ ওপেন হবে। 

    দ্বিতীয় করণীয়ঃ

    মাই কম্পিউটার ওপেন করে অ্যাড্রেসবারে ক্লিক করে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হয়ে যাবে।

    তৃতীয় করণীয়ঃ

    মাই কম্পিউটারে রাইট ক্লিক করে Manage এক’বার ক্লিক করতে হবে। তারপর Store সেকশনে থাকা Disk management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সব ড্রাইভের লিস্ট আসবে। যেখান থেকে পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে explore অথবা open-এ ক্লিক করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হবে।

    এসব পদ্ধতিতেও যদি পেনড্রাইভ ওপেন না হয় তাহলে বুঝতে হবে এতে বড় ধরণের সমস্যা হয়েছে। তখন এ বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।

     

    Copyright @ 2013 ফর কম্পিউটার .