বন্ধ করুন অপেরা এর সার্টিফিকেট ম্যাসেজ


যেকোন কারণে কখনো যদি আপনার অপেরা ওয়েব ব্রাউজার অপেন করে Server certificate expired ম্যাসেজ বক্স দেখায় তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করে দেখুন।




    • প্রথমে Start মেনু থেকে Control Panel এ যান। সেখান থেকে Date and Time সিলেক্ট করুন।
    • তারপর change date and time ট্যাব থেকে আপনার কম্পিউটারের তারিখ ও সময় ঠিক করুন।

      অপেরা থেকে দ্রুত সাইট দেখুন

      অনেকেই মোবাইল থেকে ওয়েবসাইট  ব্রাউজ করতে অপেরা মিনি ব্যবহার করেন। অপেরা মিনিতে প্রায় ওয়েবসাইট দেখার ক্ষেত্রে গতি অনেক ধীর থাকে। তবে চাইলেই এটি দূর করা যায়।
      • অপেরা মিনি ৪.০-এ দ্রুত ওয়েবসাইট দেখতে MenuTools নির্বাচন করতে হবে। 
      • এবার Settings-এর একেবারে নিচে Network থেকে Socket/HTTP বা Socket নির্বাচন করে দিন।
      • শুধু Socket নির্বাচন করলে দ্রুতগতিতে ব্রাউজ করা যায়।
      অপেরা মিনি ৬ এবং এর পরের সংস্করণগুলোতে একই নিয়মে Socket/HTTP নির্বাচন করা যাবে না। এতে অন্যভাবে করতে হবে। এ জন্য শুরুতে অপেরা মিনি ৬ সংস্করণে Menu থেকে O Symbol নির্বাচন করে Settings-এ যান। এবার Settings অপশনের নিচে Advance থেকে Protocol-এ ক্লিক করে Socket/HTTP থেকে Socket/HTTP বা Socket নির্বাচন করুন। এই কাজগুলো করে অপেরা মিনি বন্ধ করে আবার চালু করতে হবে। এবার দেখুন ফেসবুকসহ অন্যান্য ওয়েবসাইট খুব দ্রুত ব্যবহার করা যাচ্ছে।


      অপেরা মিনিতে বাংলা ফন্ট সাপোর্ট করার উপায়

      মোবাইলে অপেরা মিনি (Opera mini) একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। যাদের মোবাইলে Opera mini তে বাংলা ফন্ট দেখা যায় না তাদের জন্য পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ।
      প্রথমে অপেরা মিনি ওপেন করুন (Start opera mini)
      অপেরা মিনি ওপেন হলে এড্রেস বার এ গিয়ে লিখুন opera:config
      (এড্রেস বার বলতে দেখানে ওয়েব সাইট এর ঠিকানা  লিখি সেই জায়গাটুকু বোঝানো হয়েছে। তবে সেখানে www লেখার দরকার নেই শুধু  opera:config লিখতে হবে তারপর Go বাটন চাপুন)





















      তারপর power-user setting পেইজটি আসবে সেখানে একদম শেষের যে অপশন টি সেটি হল Use bitmap fonts for complex scripts এই অপশনটি no দেওয়া থাকলে আপনি yes করে দিবেন।





















      তারপর সেভ করুন।  আশা করি অপেরা মিনিতে বাংলা সাপোর্ট করবে।




       

      Copyright @ 2013 ফর কম্পিউটার .