গুগল ক্রোমের বাংলা ফন্ট সমস্যা দূর করার পদ্ধতি



যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে বাংলা ফন্ট সমস্যা সমাধান পদ্ধতি:

  • গুগল ক্রোম এর উপরে ডান পাশে একটা বাটন দেখতে পাবেন তিনটা সমান্তরাল রেখা, এই বাটনে ক্লিক করুন।
  • তারপর Settings এ যান।
  • একটু নিচে দেখবেন Show advanced settings, এখানে ক্লিক করুন।
  • একটু নিচে Web content অপসন দেখতে পাবেন, এইখান থেকে Customize Fonts এ ক্লিক করুন।
  • তারপর সেটিংস্‌ করুন -
    Standard Font: Courier
    New Serif: Siyam Rupali
    Sans-Serif: Siyam Rupali
    Fixed-width Font: Times New Roman
    শেষে Done করুন। 

এই পর্যন্ত সেটিংস্‌ করার পর দেখবেন কিছু কিছু সাইট ঠিকভাবে দেখা গেলেও সব সাইট দেখা যাচ্ছে না। তাহলে উপায়? আর অল্প একটু কাজ বাকি। তা হলো, ব্রাউজার এর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে chrome://flags তারপর enter। এই অবস্থায় ব্রাউজার আপনাকে flags পেজে নিয়ে যাবে। এখন একটু নিচে খেয়াল করলে দেখবেন Disable DirectWrite Windows নামেে একটি অপসন আছে। এইটাকে enable করে দিতে হবে, তাহলেই সব সমস্যা শেষ।  ব্রাউজার restart করুন দেখবেন ঠিক হয়ে গেছে। 

ক্রোম ব্রাউজার দিয়ে এক ক্লিকেই ফেইসবুকের সব গ্রুপ বিদায়

যদি এমনটা মনে হয় যে, প্রয়োজন হতে পারে ভেবে কখনও হয়ত কোন গ্রুপের সদস্য হয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে অহেতুক ভুরি ভুরি পোস্টের নোটিফিকেশন ঝামেলা তৈরি করছে। এমন পরিস্থিতিতে আপনি চাইলে সবগুলো গ্রুপ থেকে বিদায় নিতে পারবেন। তবে একে একে প্রতিটি গ্রুপে গিয়ে ‘লিভ মি’ বাটনে ক্লিক করাটা বেশ সময় সাপেক্ষ কাজ। অথচ একটি কৌশল জানা থাকলে অনায়াসে কয়েক ক্লিকে ফেইসবুকের সব গ্রুপ থেকে বিদায় নেওয়া যায়।

ক্রোম ব্রাউজার দিয়ে এক ক্লিকেই ফেইসবুকের সব গ্রুপ বিদায় উপায়ঃ

  • প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
  • এ অ্যাডঅনটি লিঙ্ক থেকে Add to Chrome ক্লিক করে ব্রাউজারে Add করুন।
  • এরপর ফেইসবুকে লগইন করে ব্রাউজারের উপর দিকে ডান কোনায় ওই ইন্সটল দেওয়া অ্যাড অন আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর উপরের ‘ Leave All Groups Except The One Iam Admin In’ এ অপশনটিতে ক্লিক করে  ‘I AGREE, Leave Me From All Groups’ অপশনে ক্লিক করতে হবে।

তাহলে সব গ্রুপকে টা টা বলতে পারবেন। আর অহেতুক নোটিফিকেশনের ঝামেলা পোহাতে হবে না।

ফেসবুকে গোপনে মেসেজ পড়ার উপায়

ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। এ পদ্ধতিকে কে  আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন।Facebook Unseen  নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।



যা করতে হবেঃ

  • গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
  • Facebook Unseen এই লিঙ্ক কে ব্রাউজ করে + free বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে এক্সটেনশনে ক্লিক করে enabled করার মধ্য দিয়ে আপনি আপনার ফেসবুকের মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন। 
 








 

Copyright @ 2013 ফর কম্পিউটার .