ফরেক্সে কারেন্সি পেয়ার কি?

ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে  পেয়ার (Pair) বা জোড়ায় ট্রেড করা হয়।

উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY. আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।




মনে করুন, এই রশির দুই প্রান্তে দুটি দেশের অর্থনৈতিক অবস্থা রয়েছে। এক্সচেঞ্জ রেট ওঠা-নামা করে, কখন কোন কারেন্সি শক্তিশালী তার ওপর ভিত্তি করে।

প্রধান কারেন্সি পেয়ার-সমূহ:

নিচের কারেন্সি পেয়ারগুলোকে প্রধান কারেন্সি পেয়ার হিসেবে বিবেচনা করা হয়। এই কারেন্সি পেয়ার গুলো USD পেয়ার এবং সহসাই ট্রেড করা হয়। এই প্রধান পেয়ার গুলোর তারল্য সবচেয়ে বেশি এবং এগুলো বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড করা হয়।

প্রধান ক্রস-কারেন্সি অথবা অপ্রধান কারেন্সি পেয়ার-সমূহ:

ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে।

Euro Crosses:



Yen Crosses:

 


Pound Crosses:

 

Other Crosses:

 

Exotic Pairs:


একটি প্রধান কারেন্সির সাথে আরেকটি কারেন্সি পরিপুরক হিসেবে যেই পেয়ারে যুক্ত হয়, তাকে Exotic পেয়ার বলে।
 



কিছু কিছু ফরেক্স ব্রোকারে এই কারেন্সি পেয়ারগুলো ট্রেড করা যায়। এগুলো প্রধান এবং ক্রস পেয়ার গুলোর মত অত্যাধিক ট্রেড করা হয়না। Exotic পেয়ারগুলোর স্প্রেড EUR/USD অথবা USD/JPY এর তুলনায় দুই অথবা তিন গুন বেশি। তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা ভেবে করবেন।


ফরেক্স মূল পাতায়...


 


ফরেক্স টাইমফ্রেম কি?


টাইমফ্রেমের মাধ্যমে সাধারণত ফরেক্স মার্কেটের  কোন নির্দিষ্ট সময়ের প্রাইস রেট সর্বোচ্চ কত ছিল বা সবোনিম্ন কত ছিল ইত্যাদি সহজের বোঝার জন্য ব্যবহৃত হয়। মার্কেট এনালাইসেস করা জন্য ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে টাইমফ্রেম ক্যানডেল স্টিক আকারে মেটাট্রেডার দেয়া থাকে।  

টাইমফ্রেম ক্যানডেল স্টিক থেকে যা সহজে বুঝা যায়ঃ

  • কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে।
  • কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে।
  • প্রাইস ঐ টাইমফ্রেম ক্যানডেল স্টিকে সর্বোচ্চ কত বেড়েছিল।
  • প্রাইস ঐ টাইমফ্রেম ক্যানডেল স্টিকে সর্বনিম্ন কত কমেছিল।


 

ফরেক্স মূল পাতায়...


ফরেক্সে লট বা ভলিউম কি?

ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করা যায়। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস  হতে পারে। আর লট/ভলিউমের মাধ্যমে নির্ধারণ হয়, প্রতি পিপস অনুকূলে বা প্রতিকূলে গেলে কি পরিমান লাভ বা লস হতে পারে।

ফরেক্স ব্রোকারদের সাধারণত তিনটি ক্যাটাগরীতে ভাগ করা যায়।
  • স্ট্যান্ডার্ড লট ব্রোকার
  • মিনি লট ব্রোকার
  • মাইক্রো লট ব্রোকার
স্ট্যান্ডার্ড লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১০x১০=$১০০। অনুরুপ লস হলেও $১০০ হবে। আর আপনি মিনি লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১x১০=$১০। অনুরুপ লস হলেও $১০ হবে। আবার আপনি মাইক্রো লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $০.১x১০=$১। অনুরুপ লস হলেও $১ হবে।

স্ট্যান্ডার্ড লট ব্রোকারেঃ

১ স্ট্যান্ডার্ড লট = $১০/পিপস
০.১ স্ট্যান্ডার্ড লট = $১/পিপস
০.০১ স্ট্যান্ডার্ড লট = $০.১০/পিপস

মিনি লট ব্রোকারেঃ

১ মিনি লট = $১/পিপস
০.১ মিনি লট = $০.১০/পিপস
০.০১ মিনি লট = $০.০১/পিপস

মাইক্রো লট ব্রোকারেঃ

১ মাইক্রো লট = $০.১০/পিপস
০.১ মাইক্রো লট = $০.০১/পিপস
০.০১ মাইক্রো লট = $০.০০১/পিপস

ব্রোকাররা তাদের সুবিধা মত লট সাইজ ঠিক করে। অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে, তাহলে আপনি মিনি লট বা মাইক্রো লট ব্রোকারে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। শুধু যে আপনি ১ লট, ০.১ লট অথবা ০.০১ লটে ট্রেড করতে পারবেন তাই নয়, আপনি চাইলে ২.৫ লট, ১.৩ লট এরকম কাস্টম লটেও ট্রেড করতে পারেন।


ফরেক্স মূল পাতায়...



ফরেক্স এ পিপস এবং পিপেটিস কি?

পিপস (Pips) বলতে যা বুঝায়ঃ

ফরেক্স মার্কেটের মুভমেন্টকে স্বাধারণত পিপস দিয়ে বুঝানো হয়। অনেকে পিপস কে পয়েন্টও বলে থাকে, তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত। স্বাধারণভাবে পিপস বলতে কারেন্সি পেয়ারে দশমিকের পরের ৪র্থ তম সংখ্যা কে বুঝায়। 

উদাহরনঃ

EUR/USD মার্কেট প্রাইজ ছিল ১.৩৭৯৭ এবং এখন তা ১.৩৭৯৯ গিয়ে পৌছালো। সুতারাং কত পিপস পরিবর্তন হল? এর উত্তর বের করার নিয়মঃ আগরে মার্কেট প্রাইজ - বর্তমান মার্কেট প্রাইজ = পিপস। অথ্যাৎ ১.৩৭৯৭ - ১.৩৭৯৯ = ০.০০০২। যেহেতু দশমিকের পরের ৪র্থ তম সংখ্যাই পিপস। তাই বলা হবে যে এখানে ২ পিস মুভমেন্ট ঘটেছে।

পিপেটিস (Pipettes) বলতে যা বুঝায়ঃ

কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। সেক্ষেত্রে স্বাধারণভাবে পিপেটিস বলতে কারেন্সি পেয়ারে দশমিকের পরের ৫ম তম সংখ্যা কে বুঝায়।

উদাহরনঃ

EUR/USD মার্কেট প্রাইজ ছিল ১.৩৭৯৭১ এবং এখন তা ১.৩৭৯৯৭ গিয়ে পৌছালো। সুতারাং কত পিপস পরিবর্তন হল? এর উত্তর বের করার নিয়মঃ আগরে মার্কেট প্রাইজ - বর্তমান মার্কেট প্রাইজ = পিপস। অথ্যাৎ ১.৩৭৯৭১ - ১.৩৭৯৯৭ = ০.০০০২৬। যেহেতু দশমিকের পরের ৫ম তম সংখ্যাই পিপেটিস। তাই বলা হবে যে এখানে ২ পিপস ৬ পিপেটিস মুভমেন্ট ঘটেছে। অথবা ২৬ পিপেটিস পমুভমেন্ট ঘটেছে।


ফরেক্স মূল পাতায়...



ফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডার


ফরেক্স ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ ইকোনমিস্টসরা। পূর্ববর্তী মাসের ডাটা নিয়ে ভবিষ্যতে মার্কেট মুভমেন্ট এর একটি ফোরকাস্ট প্রদান করা হয় এই কালেন্টারে। আপনার ব্যবহারের সুবিধার জন্য নিচের নিয়মগুলো ফলো করুন।
  • Current time এ GMT +6:00 সিলেক্ট করুন।
  • যে কারেন্সিতে ট্রেড করবেন শুধু সেই কারেন্সি’র নিউজ সিলেক্ট করার জন্য More অপশনে যান এবং ঐ কারেন্সি গুলোতে ঠিক দিন। প্রয়োজনে No Impact ও Low Impact ঠিক তুলে দিন।

যে ভাবে কারেন্সি Impact রিপোর্ট বুঝাবেনঃ

  • Previous: ফরেক্স ক্যালেন্ডারের প্রিভিয়াস কলাম লাস্ট রিলিস ডাটা প্রকাশ করে।
  • Consensus: ডাটা নির্দেশ করে ইকোনমিস্টসদের মার্কেট প্রিডিকশনে আজকের মার্কেট মুভমেন্ট বা মার্কেট ইম্পকেট রেইট কেমন।
  • Actual: এবং সর্বশেষ একচুয়াল ডাটা আপডেট করা হয়। নিউজ রিলিসের সাথে সাথে মুহূর্তের মধ্যে Consensus ভেলুর সাথে কম্পেয়ার করা হয়। তারপর উক্ত ডাটার পজেটিভনেস এবং নেগেটিভনেস বিচার করে কোন কারেন্সিকে কতটুকু ইম্পেক্ট করছে তা নিশিত করা হয়। এবং ফাইনালি ট্রেডাররা সেই ইকোনমিক ডাটা নিয়ে ট্রেডে প্রবেশ করে যার যার এনালাইসিস এবং অভিজ্ঞতা নিয়ে।

  ফরেক্স মূল পাতায়...
 

ফরেক্স এ স্টপ লস এবং টেক প্রফিট কি? এবং কিভাবে তা সেট করবেন?

স্টপ লস (Stop Loss):  স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করা জন্য ব্যবহার হয়ে থাকে।

টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করা জন্য ব্যবহার হয়ে থাকে।




উপরের চিত্রের দিকে লক্ষ্য করুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করা হয় যা লাল রেখা দিয়ে Entry ট্রেডকে বুঝানো হয়েছে। আপনি চাইলেই এই ট্রেডটিতে টেক প্রফিট সেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে Entry ট্রেডের উপরের অংশে লাভের জন্য ১.৩৬১০ তে Profit Target এ টেক প্রফিট সেট করা হয়েছে। অপরদিকে Entry ট্রেডের নিচের অংশে লস বা ক্ষতিকে নিয়ন্ত্রন করার জন্য ১.৩৫০০ তে Stop Loss এ স্টপ লস সেট করা হয়েছে।
নোটঃ এখানে শুধুমাত্র বাই ট্রেডের উদাহরণ দেখানো হয়েছে। আর সেল ট্রেড এর ক্ষেত্রে উপরের Profit Target কে Stop Loss এ রুপান্তর করুন এবং নিচের Stop Loss কে Profit Target এ রুপান্তর করুন।


Stop loss বা Take profit সেট পদ্ধতিঃ

Stop loss বা Take profit সেট করতে চাইলে সেকোন একটি ট্রেড অপেন করে নিচের দেখানো চিত্রের  SL বা TP তে ডাবল ক্লিক করুন।
একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে নিচের দেখানো চিত্রের মত করে আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।
দেখুন স্টপ লস এবং টেক প্রফিট সেট হয়ে গেছে। ঐ প্রাইসে গেলে ট্রেড একাকী ক্লোজ হয়ে যাবে।


ফরেক্স এ স্প্রেড কি?


একটি ট্রেড ওপেন করলেই দেখা যায় যে ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়। মুলত এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই স্প্রেডটুকু কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
সহজ ভাবে বলতে গেলে, Bid Price ও Ask Price এর মধ্যে পার্থক্যই হচ্ছে স্প্রেড। যদি আপনি ১.৩৩৪৪৯ এ EURUSD পেয়ারে বাই ট্রেড করেন, তা কিন্তু ১.৩৩৪৫৭ এ ওপেন হবে অর্থাৎ ০.৮ পরিমাণ স্প্রেড কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়া হবে।

আবার বিভিন্ন পেয়ারে স্প্রেড বিভিন্ন রকম হয়ে থাকে। শুধু তাই নয় স্প্রেড এর পরিমাণ ব্রোকার ভিত্তিক হয়ে থাকে। তাই ভালো বোকারে একাউন্ট অপেন করা ভালো। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।



ফরেক্স মূল পাতায়...


 

ফরেক্স এ আপনার প্রথম ট্রেড

ফরেক্স এ আপনার প্রথম ট্রেডে স্বাগতম। ফরেক্স সম্পর্কে ইতিপূর্বে অনেক কিছুই বলা হয়েছে। ডেমো অ্যাকাউন্ট ওপেন পদ্ধতিও আলোচনা করা হয়েছে। এখন আমরা ট্রেড করা পালা। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই পোস্টটিতে আলোচনা করা হবে।

মেটাট্রেডার অ্যাকাউন্টে লগিন করার পর এই স্ক্রীনটি দেখতে পাবেন।

EURUSD পেয়ারে ট্রেড ওপেন করার জন্য "Market Watch" উইন্ডো থেকে EURUSD এর উপর রাইট ক্লিক করে Chat Window তে ক্লিক করুন। তাহলে EURUSD এর চার্টটি প্রদর্শিত হবে। আবার EURUSD এর উপর ডাবল ক্লিক করুন।
 নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। EURUSD বাই ট্রেড করতে চাইলে "BUY" এ ক্লিক করুন।
 নিচের মত একটি ট্রেড ওপেন হবে। স্প্রেডের কারনে ট্রেডটি কিছু লসে ওপেন হবে।
Stop loss বা Take profit সেট করতে চাইলে SL বা TP তে ডাবল ক্লিক করুন
একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।
দেখুন স্টপ লস এবং টেক প্রফিট সেট হয়ে গেছে। ঐ প্রাইসে গেলে ট্রেড একাকী ক্লোজ হয়ে যাবে।
ট্রেডটি এখন $১ লাভে আছে। এখন আপনার ইকুইটি $৫০০১, কিন্তু ব্যালেন্স $৫০০০. ট্রেডটি ক্লোজ করে দিলে আপনার ব্যালেন্স $৫০০১ হয়ে যাবে। SL/TP প্রাইসে গেলে ট্রেডটি একাকী ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখনই ক্লোজ করে দিতে চান, তবে আপনি প্রফিটের ওপর ডাবল ক্লিক করুন।
দেখবেন ট্রেড ক্লোজ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। হলুদ ক্লোজ বাটনে ক্লিক করুন।
ট্রেডটি $১ প্রফিটে ক্লোজ হয়ে গেছে।
এখন আপনার নতুন ব্যালেন্স $৫০০১।
 আশা করি আপনার প্রথম ট্রেডটি স্বরণীয় হয়ে থাকবে।
.

 

Copyright @ 2013 ফর কম্পিউটার .