ইউটিউব ভিডিওতে যোগ করা যাবে ৩ সেকেন্ডের ইন্ট্রো

আপনি আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল অর্থাৎ যদি ইউটিউবে আপনার ভিডিও থেকে থাকে তাহলে সেগুলোতে এখন থেকে চাইলে শুরুতে ৩ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও যোগ করতে পারবেন। সম্প্রতি ইউটিউব এ সুবিধা চালু করেছে।

  • ইন্ট্রো ভিডিও যোগ করার জন্য প্রথমে আপনাকে ৩ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে এবং আপলোড করতে হবে।
  • আপলোড করার সময় সেটাকে আনলিস্টেড করে রাখবেন যাতে কেউ সেটা খুঁজে না পায়। 
  • ভিডিওটিকে "Add a channel branding intro" হিসেবে নির্বাচন করতে হবে। এ কাজটি করতে হবে ইউটিউবের "InVideo" প্রোগ্রাম পেজ থেকে। tube তারপর আপনার পছন্দের যে কোন ভিডিওতে সেই ইন্ট্রো ভিডিওটি যোগ করতে পারবেন। 
এক্ষেত্রে ইউটিউব বলেছে কোন প্রকার বিজ্ঞাপন স্পন্সরশিপ অথবা প্রোডাক্ট প্লেসমেন্ট ইন্ট্রো হিসেবে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আপনার নিজস্ব ব্র্যান্ড প্রোমোট করার জন্য এই ইন্ট্রো ব্যবহার করা যাবে।

ইউটিউব থেকে সরাসরি অডিও বানিয়ে ডাউনলোড করুন

ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান, দেখা বা ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। অনেক সময় এ সাইট থেকে ভিডিও ছাড়া শুধু অডিও ফরম্যাট ডাউনলোডের প্রয়োজন হয়। তখন কি করতে হবে তা অনেকে বুঝতে পারেন না। এ জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। 

ইউটিউব থেকে অডিও নামাতে অনেকে প্রথমে পুরো ভিডিওটি ডাউনলোড করেন। এরপর বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফলম্যাটে রুপান্তর করে থাকেন। তবে এত ঝামেলা না করে অনলাইনেই করে ফেলা যায়। তবে এ জন্য অনলাইনে কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এসব ওয়েবসাইটে গিযে কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক দিলে তা অডিও ফরম্যটে ডাউনলোড হয়ে যায়।



যেভাবে ইউটিউব থেকে আয় করবেন

অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরি করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়।

নিচে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হলো- 

আপনি ভিডিও তৈরীর জন্য দুইটি পথ অবলম্বন করতে পারেন। প্রথমটা হলো- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন। আর আপনার যদি কোনও ভিডিও ক্যামেরা না থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারেন। একটা বিষয়কে মাথায় রাখবেন, তা হলো- আপনাকে অবশ্যই মজাদার/ শিক্ষনীয় ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি আপনার চ্যানেলটিকে টিউটোরিয়ালের নির্ভর করতে চান তবে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করেন অন্য কিছু নয়। কিংবা যদি ভিডিও গান বা নাটক এর চ্যানেল বানাতে চান তবে তাও বেশ জনপ্রিয় হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন আপনার ভিডিও গুলি আপলোড দেবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দেবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দেবেন। এবার আপনার আপলোডকৃত ভিডিও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। কারণ শুধু আপলোড করে দিলেই হবে না জনপ্রিয় হতে হলে আপনার ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগোল+ ইত্যাদি সমূহে শেয়ার করুন।
আপনার ভিডিওয়ের জন্য ব্যাকলিংক তৈরী করুন। একটা কথা ভাল করে মনে রাখবেন, YouTube ভিডিও পাবলিশিংও এক ধরনের ব্লগিং। তাই, আপনাকে ইউটউব, গুগোল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে ভাল অবস্থানে আসার জন্য অবশ্যই কিছু ব্যাকলিংক তৈরী করতে হবে। শুধু আপনার টপিক রিলেটেড সাইটে লিংক তৈরি করুন। আপনার প্রতিযোগীদের বা আপনার মত কাজ করছেন এরকম লোকদের অনুসরণ করুন। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার প্রতিযোগীদেরকে অনুসরণ করুন। দেখুন তারা কিভাবে সফল হচ্ছেন। তাদের সফলতার ইতিহাসটা পড়ুন।

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন : আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরি করতে পারেন, বা আপনার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে আপনি ইউটিউবের এ্যাডসেন্স পার্টনারশিপ থেকেই একটা অফার পেতে পারেন। ওরা আপনাকে পার্টনার করলে প্রতি মাসে একটা ভাল এমাউন্টের টাকা দেবে। এই লিংকে ক্লিক করে YouTube Partnership পার্টনারশিপের জন্য আবেদন করতে পারেন। যদি তারা আপনাকে রিজেক্ট করে তাহলে ‍পুনরায় এপ্লাই করার জন্য আপনাকে আরো ২ মাস অপেক্ষা করতে হবে। আর যদি আপনার চ্যানেলকে তারা একসেপ্ট করে তাহলে তো গেল। কারণ, তারা আপনাকে প্রতি মাসে $200 দেবে।

এছাড়াও বিভিন্ন পণ্যের ভিডিও রিভিউ দিয়ে বা বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে দিয়ে আয় করা যায়। এছাড়া ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিংক দিয়ে দি্তে পারেন। কোনও পণ্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন। তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভালো কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন। অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন। যদিও ইউটিউব অফিসিয়ালি এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয়। তবে এটা সময় সাপেক্ষ। মোট কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও ইউটিউব থেকে আয় করতে পারেন বেশ কয়েক হাজার হাজার টাকা।

ইউটিউবে ভিডিও শর্টকাট

তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের প্রধান অনুষঙ্গ। ইন্টারনেট ব্যতিত এখন সবাই অচল। আর ইন্টারনেটে ভিডিও দেখার ক্ষেত্রে যে ওয়েবসাইটের নামটি শুরুতেই আসে, সেটি হল ইউটিউব। রিভিউ থেকে শুরু করে টিউটোরিয়াল কিংবা অন্য সবধরনের ভিডিওই ইউটিউব থেকে দেখা যায়। অন্যান্য ওয়েবসাইটের মত জনপ্রিয় এই সাইট ব্যবহারের জন্যও রয়েছে বেশকিছু শর্টকর্ট, যার মাধ্যমে একটি ভিডিও দেখা কিংবা ভিডিও দেখার সময় আনুষঙ্গিক কিছু কাজ আরও দ্রুত করা সম্ভব।

ইউটিউব ব্যবহারের শর্টকার্ট নিয়ম

J বাটন:  ভিডিও দেখার সময় এই বাটন চাপলে ১০ সেকেন্ড পেছন থেকে আবার দেখা যাবে।
K বাটন: ভিডিও প্লে কিংবা ভিডিও স্থির করার জন্য রয়েছে এই বাটনটি।
L বাটন: ভিডিও ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যায় এই বাটনটি চাপ দিন।
M বাটন: মিউট করার জন্য আছে M বাটন।

এছাড়াও কিছু শর্টকাট রয়েছে, যা কেবল ভিডিও প্লেয়ারের ওপর ক্লিক করার পর কার্যকর হয়।

লেফট/ রাইট অ্যারো: ভিডিও ৫ সেকেন্ড ফরওয়ার্ড হবে।
আপ/ডাউন অ্যারো: ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে।
Home বাটন: এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে।
End বাটন: এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে।
F বাটন: পুরো ডিসপ্লে জুড়ে ভিডিও দেখতে চাইলে প্রেস করুন এই বাটনটি।
Esc বাটন: ফুলস্ক্রিন মোড বন্ধ করতে রয়েছে এই বাটন।

সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড পদ্ধতি

আমরা সাধারণত ইউটিউব বা যে কোন ভিডিও ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোক করার জন্য আইডিএম বা অন্য কোন ডাউনলোডার ব্যবহার করি। কিন্তু আপনি চাইলে ডাউনলোডার সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড পদ্ধতিঃ

  • ইউটিউব বা যে কোন ভিডিও ওয়েব সাইটে যান।


  • পছন্দ মত ভিডিও চালু করুন। তারপর এড্রেস বার এ গিয়ে www. এর পর ss সংযুক্ত করে দিন ।



  •  এখন আপনি নিচের প্রদর্শিত পেজের মত একটি পেজ পেয়ে যাবেন।




  • এখন আপনি যে ফরমেটে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ফরমেটে ক্লিক করে  ডাউনলোড করতে পারেন ।





  • সর্বশেষ ডাউনলোড উইন্ডোটি আসলে Save file এ ক্লিক করে OK করুন।






 

Copyright @ 2013 ফর কম্পিউটার .