মজিলা ফায়ারফক্স থেকে সমস্ত History ডিলেট করার উপায়

ওয়েবসাইট ব্যবহারে সময় ব্রাউজারে সমস্ত তথ্য সংরক্ষন থাকে। আপনি প্রয়োজনে আপনার মজিলা ফায়ারফক্স  ব্রাউজার থেকে সমস্ত History মুছে দিতে পারেন।

  • Firefox browser অপেন করুন।
  • মেনু থেকে অপসন থেকে Oftions সিলেক্ট করুন
  • Privacy ট্যাপ সিলেক্ট করে নিচে History তালিকায় Remember history সিলেক্ট করুন। তারপর নিচে Clear browsing history বাটনে ক্লিক করে OK করুন।


মজিলা ফায়ারফক্সে বাংলা ফন্ট সমস্যা ও সমাধান

মজিলা ফায়ারফক্সে বাংলা লেখা উল্টা পাল্টা আসার কারণ থেকে পরিত্রান পেতে নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করুন। মুলত অভ্র ইন্সটল করার পরে এই সমস্যা টা বেশী হয়।
  •  প্রথমে address bar এ '    about:config   ' লিখে Enter চাপলে নিচের মেসেজ উইন্ডোটি আসবে।

  • I'll be careful, I promise! এ ক্লিক করে এগিয়ে যান।
  • এরপর উপরে search বক্সে '  beng ' করুন। লক্ষ্য করে দেখুন নিচের মত একটি লিস্ট পাবেন।





  • এখন এই লিস্ট থেকে 'font.name-list.monospace.x-beng' এর উপরে রাইট ক্লিক করে Modify তে ক্লিক করুন। এবার একটি পপ-আপ উইন্ডো আসবে এবং সেখানকার বক্সে আপনার পছন্দের ফন্টটির নাম লিখুন (Siyam Rupali, Solaiman Lipi, Kalpurush, SutonnyMJ etc.)  (অবশ্যই সঠিক স্পেলিং এ লিখতে হবে)।
 বিশেষ দ্রষ্টব্য : অবশ্যই আগে ফন্টটি আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। 

  •  একইভাবে  'font.name-list.monospace.x-beng' এর মত নিচের সবগুলোই  Modify করুন।
font.name-list.sans-serif.x-beng,
font.name-list.serif.x-beng,
font.name.monospace.x-beng,
font.name.sans-serif.x-beng,
font.name.serif.x-beng;
  • এইবার মজিলা ফায়ারফক্স রিস্টার্ট করুন। বাংলা ফন্ট এলোমেলো হওয়ার সমস্যার সমাধান হয়েছে।
এর পরও সমস্যা সমধান না হলে  Font fixer tool টি ব্যবহার করে দেখতে পারেন।




নিরাপদ থাকতে ফায়ারফক্স প্রাইভেট ব্রাউজার ব্যবহার করুন



মজিলা ফায়ারফক্সে Private Browsing একটি নতুন ফিচার। এটি আপনাকে নিরাপদে ইন্টারনেটে ব্রাউজ করার সুবিধা দেবে। আমরা অনেকেই Cyber Cafe এ বসে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি। কিংবা বাসায় একটা কম্পিউটার অনেকজন ব্যবহার করি। সেখানে আমাদের privacy বলতে কিছু থাকে না। মানে আমার আগে কে বসেছিল এবং সে কি কাজ করেছে তা আমরা সহজেই browser এর History তে খুজে পাই। এর ফলে নিজের অনেক জিনিসই মানুষ জানতে পারে যা আমরা চাই না। একথা চিন্তা করে ফায়ারফক্স private browsing সুবিধা চালু করেছে।

মজিলা ফায়ারফক্সে Private Browsing নিয়মঃ

  • ফায়ারফক্স ওপেন করুন।
  • মেনুবার থেকে New Private Window তে ক্লিক করুন।

মজিলা ফায়ারফক্সে Private Browsing সুবিধাঃ

ফায়ারফক্সে প্রাইভেট ব্রাউজিং করলে মজিলা ফায়ারফক্স আপনার Cookies, Download list, Search bar entries, Auto complete entries, Visited pages, Cache and passwords কিছুই ফায়ারফক্স রাখবে না। তবে যখন আপনি কোনো bookmark এবং download সেভ করবেন তখন তা ফায়ারফক্স রেখে দেবে।


মজিলা ফায়ারফক্স এর কীবোর্ড শর্টকাট

মজিলা ফায়ারফক্স বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় একটি ব্রাউজার।  মজিলা ফায়ারফক্স এ ওয়েবপেজ ব্রাউজ করার সময় শর্টকাট কী ব্যবহার করলে আপনার সময় আরো কমে যাবে।

পেজ সংক্রান্ত শর্টকাটঃ


Spacebar — স্কিনে প্রদর্শিত অংশটুকুর বাকি অংশ দেখার জন্য Spacebar ব্যবহার করুন। এতে ওয়েব পেজের বাকি অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
Shift – Spacebar— স্কিনে প্রদর্শিত অংশটুকুর উপরের অংশ দেখার জন্য Shift+Spacebar ব্যবহার করুন। এতে পেজের উপরের অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
Down Arrow – পেজের নিচের দিকে যাওয়ার জন্য।
Page Down —একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ নিচে যাওয়ার জন্য।
Up Arrow – পেজের উপরের দিকে যাওয়ার জন্য।
Page Up — একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ উপরের যাওয়ার জন্য।
End – পেজের সর্বশেষ অংশে যাওয়ার জন্য।
Home – পেজের সর্বপ্রথম অংশে যাওয়ার জন্য।

Pages, Tabs ও Bookmarks শর্টকাটঃ

F5               — বর্তমান পেজটি রিলোড করার জন্য।
Alt + Home —ব্রাউজারের সকল ট্যাব ক্লোজ করে হোম ট্যাব নিয়ে আসার জন্য।
Ctrl + L       — এড্রেস বারে যাওয়ার জন্য।
Ctrl + K      — সার্চ বক্সে এ যাওয়ার জন্য।
Ctrl + =       — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য।
Ctrl + –        — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
Ctrl + P       —ওয়েবপেজ প্রিন্ট করার জন্য।
Ctrl + H       — ব্রাউজিং ইতিহাসগুলো পেজের বাম সাইডে দেখার জন্য।
Ctrl + T       — নতুন ট্যাব খোলার জন্য।
Ctrl + W     — বর্তমান ট্যাব বন্ধ করার জন্য।
Ctrl + Tab   — এক ট্যাব থেকে আরেক ট্যবে যাওয়ার জন্য।
Ctrl + 1-9    — যেকোন একটি নম্বর ব্যবহার করে আপনি সেই ট্যাবে যেতে পারেন।
Ctrl + B      — বুকমার্ক কলাম পেজের বাম সাইডে দেখার জন্য।
Ctrl + I       — বুকমার্ক কলামটি বন্ধ করার জন্য।
Ctrl + D     – বর্তমান পেজটি বুকমার্ক করার জন্য।

Mouse শর্টকাটঃ

Shift – scroll down – আগের পেজে ব্যাক করার জন্য।
Shift – scroll up – পরবর্তঅ পেজে ব্যাক করার জন্য।
Ctrl – scroll up — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য।
Ctrl – scroll down — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
Middle click on link —কোন লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য।
Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।
Middle click- পেজের উপরে নিচে যাওয়ার জন্য।


মজিলা ফায়ারফক্স এ সুন্দর সুন্দর থিম যোগ করুন


মজিলা ফায়ারফক্স কে সুন্দর সুন্দর থিম দিয়ে মনের মত করে সাজাতে অনেক Add-ons যুক্ত হয়েছে। আপনি চাইলেই এই থিমগুলো খুব সহজেই আপনার প্রিয় মজিলা ফায়ারফক্স ব্রাউজারে যোগ করতে পারেন। শুধুমাত্র নিচের লিঙ্ক থেকে পছন্দ করে Add Theme করলেই আপনার কাজ শেষ।



এই লিঙ্ক থেকে থিম যোগ করুন










মজিলা ফায়ারফক্স এর Master Password ভুলে গেছেন! ভেঙ্গে ফেলুন

ওয়েবসাইট ব্যবহারে সময় বাচাঁনোর জন্য আমার মজিলা ফায়ারফক্স  ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখি। আর এই পাসওয়ার্ডের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় Master Password।
(পূর্বের পোস্ট দেখুন)   এখন আমরা দেখবো কিভাবে এই Master Password ভেঙ্গে ফেলতে হয়।
  • মজিলা ফায়ারফক্স অপেন করুন।
  • এড্রেস বারে নিচের কোডটি/ কমান্ড টাইপ করুন-
chrome://pippki/content/resetpassword.xul
  • সর্বশেষ Reset করুন।

উল্লেখ্য এই কমান্ড ব্যবহার করলে সেভ করা সকল পাসওয়ার্ডগুলোও রিমোভ হয়ে যাবে ।






মজিলা ফায়ারফক্স এর সেভ পাসওয়ার্ড প্রটেক্ট করুন

 আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় বিভিন্ন সাইটে সাইন ইন করি। সেক্ষেত্রে পাসওয়ার্ড টাইপ করতে হয়। বারবার পাসওয়ার্ড টাইপ না কর Remember Password করে আমরা তা সেভ করে রাখতে পারি। সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রটেক্ট করার জন্য Master Password ব্যবহার  করুন। কেননা Master Password ব্যবহার না করলে যে কেউ আপনার পাসওয়ার্ড দেখে নিতে পারে।
পোস্ট পড়ুন
  • মজিলা ফায়ারফক্স অপেন করুন।
  • মেনুবার থেকে Tool এ ক্লিক করুন।
  • তারপর Options নির্বাচন করুন।









 

  • তারপর Security ট্যাব সিলেক্ট করুন। 
















  • এখন পাসওয়ার্ড দিয়ে OK করুন। তাহলে যেকেউ মজিলা ফায়ারফক্স এর সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবে না।






মজিলা ফায়ারফক্স এর সেভ পাসওয়ার্ড দেখুন খুব সহজে!

আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় বিভিন্ন সাইটে সাইন ইন করি। সেক্ষেত্রে পাসওয়ার্ড টাইপ করতে হয়। তাই অনেকেই পাসওয়ার্ড সেভ করে থাকেন। আর এই সেভ করা পাসওয়ার্ডগুলো একটি নিদিষ্ট স্থানে জমা হয়।

 মজিলা ফায়ারফক্স এ সেভ পাসওয়ার্ড দেখার উপায়ঃ

  • মজিলা ফায়ারফক্স অপেন করুন।
  • মেনুবার থেকে Tool এ ক্লিক করুন।
  • তারপর Options নির্বাচন করুন।






 
  • তারপর Security ট্যাব সিলেক্ট করুন। 

চিত্র ১
















চিত্র ১ এর তীর চিহ্নিত Saved Passwords এ ক্লিক করুন।

চিত্র ২


















তার পর  চিত্র ২ এর মত আরো একটি উইন্ডোস আসবে। সেখানে দেখানো স্থানে ক্লিক করুন। এখন দেখুন আপনার ব্রাউজার মজিলা ফায়ারফক্স এর সেভ করা পাসওয়ার্ডগুলো প্রদর্শিত হচ্ছে।





 

Copyright @ 2013 ফর কম্পিউটার .