জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?

আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে কারা কারা প্রবেশ করেছে তাদের তালিকা দেখতে চান তাহলে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন।  থাপ অতিক্রম করলেই জেনে যাবেন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল সে বিষয়টি। এ জন্য আপনাকে যা করতে হবে: 

  • আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।
  • আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।

    • আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে Ctrl + F বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।
    • সার্চ অপশন বক্সে ‘InitialChatFriendsList’ টাইপ করুন।
    • লক্ষ্য করলে দেখবেন ‘InitialChatFriendsList’ এর পাশে নম্বরের একটি তালিকা পাবেন। আপনার টাইমলাইনে যাঁরা এসেছে তাঁদের ‘আইডি’র তালিকাই হল এগুলো। ওই ব্যক্তি আপনার প্রোফাইল দেখার জন্য আপনি ‘facebook.com’ সাইটে যান এবং ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইডি পেস্ট করে দিন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আইডি নম্বর হয় 100001825159730, তবে আপনি লিখবেন facebook.com/100001825159730
    • মনে রাখতে হবে, প্রথম যে আইডিটি রয়েছে, সেটি আপনার প্রোফাইলে ঘন ঘন আসে আর যে আইডি সবার শেষে, সেটি কখনো ভুল করে হয়তো আপনার আইডিতে এসেছে।

      ক্রোম ব্রাউজার দিয়ে এক ক্লিকেই ফেইসবুকের সব গ্রুপ বিদায়

      যদি এমনটা মনে হয় যে, প্রয়োজন হতে পারে ভেবে কখনও হয়ত কোন গ্রুপের সদস্য হয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে অহেতুক ভুরি ভুরি পোস্টের নোটিফিকেশন ঝামেলা তৈরি করছে। এমন পরিস্থিতিতে আপনি চাইলে সবগুলো গ্রুপ থেকে বিদায় নিতে পারবেন। তবে একে একে প্রতিটি গ্রুপে গিয়ে ‘লিভ মি’ বাটনে ক্লিক করাটা বেশ সময় সাপেক্ষ কাজ। অথচ একটি কৌশল জানা থাকলে অনায়াসে কয়েক ক্লিকে ফেইসবুকের সব গ্রুপ থেকে বিদায় নেওয়া যায়।

      ক্রোম ব্রাউজার দিয়ে এক ক্লিকেই ফেইসবুকের সব গ্রুপ বিদায় উপায়ঃ

      • প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
      • এ অ্যাডঅনটি লিঙ্ক থেকে Add to Chrome ক্লিক করে ব্রাউজারে Add করুন।
      • এরপর ফেইসবুকে লগইন করে ব্রাউজারের উপর দিকে ডান কোনায় ওই ইন্সটল দেওয়া অ্যাড অন আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর উপরের ‘ Leave All Groups Except The One Iam Admin In’ এ অপশনটিতে ক্লিক করে  ‘I AGREE, Leave Me From All Groups’ অপশনে ক্লিক করতে হবে।

      তাহলে সব গ্রুপকে টা টা বলতে পারবেন। আর অহেতুক নোটিফিকেশনের ঝামেলা পোহাতে হবে না।

      ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনুন

      যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই ডিলিট হয়ে গেলে তা আমরা সারাজীবনের জন্যই হারিয়ে ফেলি। তবে আপনি চাইলেই ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনতে পারেন।

      ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনতে যা যা করতে হবেঃ

      • প্রথমেই ফেসবুকের লগিন করে Settings থেকে General Settings অপশনে যেতে হবে।
      • General Settings ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন Download a copy of your Facebook data এটিতে ক্লিক করুন।
      • Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি দেখতে পাবেন Start My Archive। ক্লিক করেলে ফেসবুক সিকুরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে। সঠিক ভাবে পাসওয়ার্ড দিন।
      • পাসওয়ার্ড দেওয়ার পর Submit এ ক্লিক করুন। পরবর্তিতে একটি Download Link দেখতে পারবেন। কিছু সময় পরে (একটু সময় লাগতে পারে) আপনার  ইমেইলে কনফার্মেশন মেইল পাঠিয়ে দেওয়া হবে।
      • আপনার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকে দুইটি ইমেইল আসবে সেখানে ডউনলোড লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে Download Archive থেকে আপনি ডউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড করার সময় পাসওযার্ড চাইবে।
      • ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফাইল পাবেন, ফাইলটি মাইসের রাইট বাটন ক্লিক করে Extrace All করুন। আনজিপ করার পর আপনার মেসেজ, ভিডিও, ছবি, পক, ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে পারবেন। ফাইল গুলো অবশ্য .html ফরমেটে দেওয়া থাকবে। যে কোন একটি ফাইলের উপর ডাবল ক্লিক করে আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে ওপেন করুন।


      ফেসবুক টাইমলাইনে অশ্লিল পোষ্ট প্রতিরোধের প্রতিকার

      আমাদের দৈনন্দিন জীবন প্রযুক্তি ছাড়া ভাবাই যায় না। আর এই প্রযুক্তিই দিয়েছে বন্ধুদের সাথে যোগাযোগের সহজ রাস্তা। আমরা সোসাল নেট্ওর্য়াকিং এর রাস্তা ধরে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে থাকি এবং বন্ধুদের সঙ্গে চ্যাট/তথ্য আদান-প্রদান করি। আমাদের ফেসবুকে থাকে হাজার হাজার বন্ধু। আমরা যা স্টাট্যাস দেই তা আমাদের সকল বন্ধু দেখেন। কিন্তু আপনি নিজে কোনো স্টাট্যাসে পর্নো ভিডিও শেয়ার করছেন না, অথচ আপনার একাউন্ট থেকে অটোমেটিক পর্নো ভিডিও অশ্লিল পোষ্ট শেয়ার হচ্ছে। এতে নিশ্চয়ই আপনার মান সম্মানে আঘাত হানতে পারে!

      এটা এক ধরনের ম্যালওয়ার ভাইরাস যা প্রন-ট্রোজান নামে পরিচিত। কারও দেয়া লিংক খারাপ ফেসবুক অ্যাপস ক্লিকে আক্রান্ত হতে পারে আপনার আইডিটি। আক্রান্ত আইডি থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক ২০ এর অধিক পর্নো বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হতে থাকে এবং সমস্ত পিসিতে ম্যালোওয়ার ছড়িয়ে পড়ে।

      টাইমলাইনে অশ্লিল পোষ্ট এলে যা করবেন:

      ১. যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।

      ২. যে সব পর্নো ভিডিও বা অশ্লিল পোষ্ট আপনার টাইমলাইনে ইতোমধ্যে শেয়ার হয়েছে সেগুলি ডিলিট ও রির্পোট করুন।

      ৩. ভাল এন্টিভাইরাস দিয়ে আপনার পিসিটি স্ক্যান করুন।

      ৪. আপনার ব্রাউজারের ভার্সন আপডেট করুন।

      ৫. আপনার একাউন্টের সিকিউরিটি স্ট্রং করে ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়, সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline?>>>Enable করুন।


      ৬. এর পরেও আবারও পর্ণে শেয়ার হলে ,৭-৮ ঘন্টার জন্য আপনার একাউন্ট ডি-অ্যাক্টিভ করুন।

      ৮. আপনার একাউন্টে অশ্লিল পোষ্ট বা পর্নো শেয়ারের পরিণতির জন্য (দুঃখিত) একটি স্ট্যাটাস দিন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তাহলে আপনার বন্ধুদের আপনাকে খবর দিতে বলুন।


      টাইমলাইনে যেন অশ্লিল পোষ্ট না আসে তার জন্য করণীয়:


      ১. কারও দেয়া লিংকে ক্লিক করবেন না।

      ২. ফেসবুকে ছড়ানো খারাপ ভিডিওতে ক্লিক বা শেয়ার করবেন না ।

      ৩. ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline? >>>Enable করুন।৪. খারাপ ফেসবুক অ্যাপ বা গেইমস এ ক্লিক করবেন না। সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন।

      দেখে নিন আপনার ফেসবুকে লগিন করা অনুপ্রবেশকারীর তালিকা

      আপনি যদি মনে করে যে, আপনার ফেসবুক একাউন্টে আপনি ছাড়াও অন্য কেউ প্রবেশ করেছে। তাহলে নিচে দেখানো নিয়ম অনুসারে দেখে নিন আপনার ফেসবুকে লগিন করা ইউজারের তালিকা। 

      ফেসবুক অ্যাকাউন্টে login করে ডান পাশে থাকা Settings আইকনটিতে click করুন।


      সেখান থেকে Account Settings এ click করুন। এরপর যে windowটি আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন।
      এরপর Security Settings থেকে Secure Browsing এবং Login Notification  অপশন Enable আছে কিনা তা চেক করুন। না থাকলে Enable করুন।

      এখন Your Browsers and Apps গিয়ে আপনার অ্যাকাউন্টে login তালিকা দেখতে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনি না অন্য কেউ।

      ফেসবুকে গোপনে মেসেজ পড়ার উপায়

      ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। এ পদ্ধতিকে কে  আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন।Facebook Unseen  নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।



      যা করতে হবেঃ

      • গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
      • Facebook Unseen এই লিঙ্ক কে ব্রাউজ করে + free বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে এক্সটেনশনে ক্লিক করে enabled করার মধ্য দিয়ে আপনি আপনার ফেসবুকের মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন। 
       








      ফেসবুকে Poke এর প্রকৃত অর্থ ও কাজ

      যারা ফেসবুকে Poke শব্দটি প্রথম দেখেছেন তারা হয়তো কৌতুহল মেটাতে অবিধানে খোঁজ খবর নিয়েছেন। ইংরেজিতে Poke মানে খুঁচানো অর্থে ব্যবহার হলেও  কিন্তু ফেসবুকে Poke শুধু কাউকে খুঁচানোর জন্য ব্যাবহার হয় না। 


      আবার অনেকেই মনে করেন Poke করা মানে হল কাউকে বিরক্ত করা। আমরা কাউকে সামনে পেলে সাধারণত "হ্যালো! কি খবর?" এমনটা বলে থাকি। Poke করলেও ঠিক এই কাজটিই করা হয়। ফেসবুকে Poke মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা। যাই হউক, এটা হচ্ছে Poke এর সাধাণত অর্থ।

      ফেসবুকে Poke করার সুবিধাঃ

      কোন অপরিচিত লোক যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে Poke করে আর তার জবাবে আপনিও যদি তাকে Poke করেন। তাহলে সেই ব্যাক্তি তিন দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে। 

      এখানে বিষয়টি হলো, যদি আপনার ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Public" দেওয়া থাকে তাহলে আর Poke করা দরকার হবে না, এমনিতেই সবাই সবকিছু দেখতে পারবে। কিন্তু আপনার যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Friends of Friend" অথবা Friends দেওয়া থাকে তবে Poke এবং Poke Back করার মধ্য দিয়ে একে অপরের সম্মতি নেয়া বুঝাবে।


      ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণ

      অসাবধানতাবশত যেকোনো সময় ‘ব্লক’ হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুকের মতো সোশ্যাল সাইটে নিজের প্রোফাইলটিকে নিরাপদ রাখার জন্য নিম্নে উল্লেখিত তথ্যসমূহ লক্ষ্য রাখুন।


      • স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। স্ট্যাটাস কিংবা মেসেজে আক্রমাত্মক ভাষা ব্যবহার করা হলে এবং এ ক্ষেত্রে আপনার নামে একাধিক কেউ রিপোর্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে। তাই ভুলেও কাউকে হুমকি দেওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন না।
      • বন্ধুদের প্রোফাইলে, ইনবক্সে কিংবা কোনো গ্রুপ বা পেজে প্রতিদিন অনেক বেশি মেসেজ পোস্ট করতে থাকলে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই মেসেজ বার বার দিতে চাইলে তার ‘কনটেন্ট বডি’তে খানিকটা পরিবর্তন করে দিতে হবে।
      • ফেসবুক অ্যাকাউন্ট খুলেই বন্ধুর সংখ্যা বাড়াতে গিয়ে অধিক সংখ্যক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কাজটি  সাধারণত নতুন ফেসবুক ব্যবহারকারীরা বেশি করে থাকেন। ফেসবুকে বন্ধুত্বের জন্য একদিনেই অতিরিক্ত সংখ্যক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো নিয়মবর্হিভূত। আবার আপনার ফেন্ড্রস অব ফেন্ড্রস-এর তালিকায় নেই এমন অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোও উচিত নয়। আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করছে না, এমন সংখ্যা বেশি হলেও বিপদ অনিবার্য। বেশি সংখ্যক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক আপনাকে সতর্ক করবে, আর তারপরও পাঠালে বন্ধ করে দেওয়া হতে পারে ফেসবুক অ্যাকাউন্টটি।
      • পর্নোগ্রাফি বা নগ্ন ছবি কিংবা আপত্তিকর ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন।
      • নিজের ফেসবুক ওয়ালেও একই পোস্ট বার বার করা হলে, সেটি স্প্যাম হিসেবে বিবেচিত হয়ে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্টটি।
      • আপনি যদি নিজের নামের পরিবর্তে সেলিব্রিটি বা অন্য কারো নাম ব্যবহার করেন, তাহলে অভিযোগ পাওয়ার ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
      • সেলিব্রিটিদের আপডেট জানার ইচ্ছা বা আগ্রহ কার না আছে। এ জন্য সবাই তাদের পছন্দের তারকাদের পেজে লাইক দেন। প্রতিদিন অসংখ্য পরিমাণ ফ্যান পেজে লাইক দিতে থাকলে, সতর্ক করার পর বন্ধ করে দেয়া হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।
      • ফেসবুক কখনই ‘ফেক অ্যাকাউন্ট’ বা মিথ্যা তথ্য দিয়ে তৈরি আইডি সমর্থন করে না। ফেসবুক ফেক আইডি শনাক্ত করতে পারলেই তা বন্ধ করে দেয়।
      • কুকুর, বিড়াল বা কোনো জীবজন্তুর নামের ফেসবুক অ্যাকাউন্ট খোলা হলে, বন্ধ করে দেওয়া হবে সেই অ্যাকাউন্টটি।
      • শুধুই বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত প্রোফাইলটিকে ব্যবহার করা হলে বন্ধ হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্টটি।


       

      Copyright @ 2013 ফর কম্পিউটার .